ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার মিরপুরে মৃত সন্তান প্রসবের পর মৃত নবজাতকটিকে বাড়ীর পাশে পুকুরের পানিতে ফেলে দিলে স্থানীয়রা সেটিকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঐ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। সােমবার (২০ এপ্রিল) সকাল ৭টার সময় মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উক্ত এলাকার আব্দুল হাকিমের স্ত্রী আরিফা খাতুন (৩৮) গতকাল ১৯ এপ্রিল রবিবার বিকেলে একটি মৃত বাচ্চা প্রসব করে। পরে মৃত বাচ্চাটিকে বাড়ীর পাশের পুকুরে ফেলে দেয়। পরে স্থানীয় রাস্তায় রক্ত এবং পুকুরে শিশুর মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নবজাতকের মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 


















