ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মেহেরপুরে গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় থেকে মেহেরপুরে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খুইয়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক।

সোমবার (১৮ মে) সকালে মিরপুর-গাংনীর মাঝামাঝি কোন এক স্থানে এ ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কৃষক হানিফ শেখ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে।

ভুক্তভোগীর পরিবার জানায়,সকালে গরু কেনার উদ্দেশ্যে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হানিফ শেখ। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে সঙ্গে থাকা সব টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে হানিফ শেখের বড় ছেলে মাসুম বলেন,বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাবাকে উদ্ধার করে আনা হয়। পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

তবে এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মেহেরপুরে গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :