ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম-রিয়া মনির ভিডিওঃ মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় অনুষ্ঠান করতে এসে বৃহস্পতিবার রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদীঘি শহিদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি।

এদিন বিকালে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে তারা একটি বিনোদনমূলক টিকটক তৈরি করেন। এ সময় উপস্থিত দর্শকরা টিকটিক ভিডিওটি তাদের মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ঘটনা জানাজানি হলে এলাকার জনগণের মাঝে এ নিয়ে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরিহিত অবস্থায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচগান করা শহিদদের প্রতি চরম অবমাননা এবং এটি বরদাশত করা যায় না। বিষয়টি আমি ইউএনওকে অবগত করব।

এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন মোবাইল ফোনে বলেন, বিষয়টি আমি জেনেছি। ইতোমধ্যে হিরো আলম আমাদের সার্কাসে রাতে শো শেষ করে চলে গেছেন। রাত ১১টায় সংশ্লিষ্ট দি রাজমনি সার্কাসের ম্যানেজারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক জানান, বিষয়টি আমি শুনেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ইউএনও রকিবুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দুঃখ প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রেফারির সঙ্গে কী নিয়ে লেগে গেল মেসি

error: Content is protected !!

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম-রিয়া মনির ভিডিওঃ মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :