দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাচান বাবর, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরিফ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন প্রমূখ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম বলেন, জনগণকে ডিজিটাল ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপি "ভূমিসেবা মেলা-২০২৬"। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলা ২১ মে পর্যন্ত চলবে।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাচান বাবর, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরিফ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন প্রমূখ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম বলেন, জনগণকে ডিজিটাল ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে আগামী ১৯ মে থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপি “ভূমিসেবা মেলা-২০২৬”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলা ২১ মে পর্যন্ত চলবে।