ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বাদশাহ মিয়াঃ

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকেলে মুকসুদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল হাসান শুভ, প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম প্রমূখ।

উপজেলা পরিবারকল্যাণ সহকারী মাহমুদা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন আহমেদ কবির।

এসময়, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে মোঃ হাসানুজ্জামান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে মুক্তা, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে লিলিয়া বেগম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে সালাউদ্দিন মল্লিক, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে জলিরপাড় ইউনিয়ন এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে গোহালা ইউনিয়ন পরিষদকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমারি খুলতেই বিষধর সাপের ছোবল, হাসপাতালে গৃহবধূর মৃত্যু

error: Content is protected !!

মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :