দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মুকসুদপুরে নাট্যজন কল্যাণ কুমার দাসের স্মরণসভা অনুষ্ঠিত
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুরের বিশিষ্ট নাট্যজন কল্যাণ কুমার দাস এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সমতা থিয়েটার-এর আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সমতা থিয়েটারের সভাপতি সাহেব আলী মিয়া'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শিমুল, নাট্যকার ম. নিজাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, নজরুল ইসলাম পান্নু, মোস্তাফিজুর রহমান সেলিম এবং লেখক মাহফুজুর রহমান রিপন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন নাট্যকার, কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যাঙ্গনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এবং কল্যাণ কুমার দাসের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাঁর কর্মময় জীবন, নাট্যচর্চায় অবদান এবং সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, কল্যাণ কুমার দাস ছিলেন সমতা থিয়েটারের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনে নাটকে অভিনয় করেছেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক এবং সমতা থিয়েটার পদকে ভূষিত হন। সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত এই শিল্পী ১৯৫২ সালের ১৮ জুলাই মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৯ মার্চ পরলোকগমন করেন।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের বিশিষ্ট নাট্যজন কল্যাণ কুমার দাস এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সমতা থিয়েটার-এর আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সমতা থিয়েটারের সভাপতি সাহেব আলী মিয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শিমুল, নাট্যকার ম. নিজাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, নজরুল ইসলাম পান্নু, মোস্তাফিজুর রহমান সেলিম এবং লেখক মাহফুজুর রহমান রিপন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন নাট্যকার, কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যাঙ্গনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা এবং কল্যাণ কুমার দাসের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাঁর কর্মময় জীবন, নাট্যচর্চায় অবদান এবং সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, কল্যাণ কুমার দাস ছিলেন সমতা থিয়েটারের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনে নাটকে অভিনয় করেছেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক এবং সমতা থিয়েটার পদকে ভূষিত হন।
সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত এই শিল্পী ১৯৫২ সালের ১৮ জুলাই মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৯ মার্চ পরলোকগমন করেন।