বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে, সোনালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার আয়োজনে এবং উপজেলায় অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।
সোনালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার রতন কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার এসআই অনোক কুমার ঘোষ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জনতা ব্যাংক মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল হাসান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম প্রমূখ।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান। এসময় তিনি আসল নোটের বৈশিষ্ট্য এবং জাল নোট চেনার উপায় সম্পর্কে বিশদ আলোচনা করেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 





















