ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ আশিক কবির, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।

শনিবার (৩০ মে) সকাল ১১টা থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম, সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির।

পরিদর্শনকালে তিনি পৌরসভার বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকা ঘুরে দেখেন। কোরবানিকৃত পশুর বর্জ্য ও রক্তের দাগ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ সম্পন্ন হওয়ায় পৌর এলাকার পরিবেশ স্বাভাবিক ও পরিচ্ছন্ন রয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহামুদ আশিক কবির পৌরবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

error: Content is protected !!

মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও

আপডেট টাইম : ১৯ ঘন্টা আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :