ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় নড়াইলে আনন্দ-উল্লাসঃ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ

ক্রিকেট তারকা মাশরাফী বিন মাের্ত্তজা হুইপ মনানীত হওয়ায় নড়াইলে আনন্দ-উল্লাস, পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ করেছে আ’লীগ, অঙ্গ ও সহযাগী সংগঠনের নেতা-কর্মীরা। হুইপ হবার খবর জানার পর সন্ধ্যার পর শহরের নড়াইল চৌরাস্তা, রপগঞ্জ বাসষ্টান্ড এলাকার দলীয় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং পটকা ও আতশবাজি ফুটিয় আনন্দ  উল্লাস করে। এ সময় নেতা-কর্মীরা এক প্রতিক্রিয়ায় বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন   জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও এখান থেকে কেউ কখনও মন্ত্রী হননি । সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় তারা খুশী।
জানা যায়, নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নড়াইল-২ (নড়াইল সদর আংশিক ও লাহাগড়া উপজলা) আসন থেকে সংসদ নির্বাচন ১৯৭০, ৭৩, ৯১, ৯৬, ২০০১, ২০০৮,২০১৪ সালে এ আসনে নৌকা প্রতিক বিজয়ী হয়। এরপর ২০১৮ এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নড়াইল-০২ আসন থেকে এমপি মাশরাফী বিন মাের্ত্তজা বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।
জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন বলেন, মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় তাৎক্ষনিকভাবে আমরা শহরে মিষ্টি বিতরণ, পটকা ও আতশবাজি ফুটিয়ে আনন্দ করছি। এ উপলক্ষে বুধবার (২৪ জানুয়ারী) শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে গণ মিছিল বের করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চদ্র বোস এক প্রতিক্রিয়ায় বলেন, এ পর্যন্ত নড়াইল থেকে মন্ত্রী  কেউ নির্বাচিত হয়নি। নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত । তবে আমাদের আশা সে মন্ত্রী  হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের শঙ্কা বাড়লেও ইউরেনিয়াম ছাড়তে নারাজ ইরান

error: Content is protected !!

মাশরাফী হুইপ মনোনীত হওয়ায় নড়াইলে আনন্দ-উল্লাসঃ পটকা, আতশবাজি ও মিষ্টি বিতরণ

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :