ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার ও আলোচনা সভা

ইপাজ খাঁঃ

মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) মাধবপুর থানার পাশের শ্যামলী পাড়ায় অবস্থিত ক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এশিয়ান টিভির সাংবাদিক ও মাধবপুর মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান জয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাংবাদিক মুজাহিদ মসি, সাধারণ সম্পাদক ফরাসউদ্দিন, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ইফাজ খান এবং সদস্য মোহাম্মদ বেলাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী নারায়ণ সরকার নয়ন। তিনি অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় সদস্যরা ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠ পর্যায়ের সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

এসময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ মসিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া প্রবাসী আব্দুল আজিজকে আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।  শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ইপাজ খাঁ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :