ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিককে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার একটি সংবাদ প্রকাশিত হয়। দৈনিক সময়ের প্রত্যাশা ও সাপ্তাহিক প্রাইম এক্সপ্রেস-এ প্রকাশিত ওই প্রতিবেদনে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

প্রকাশিত সংবাদের পর ক্ষুব্ধ হয়ে ওই ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সাংবাদিক ইফাজ খাঁকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, তার ভাতিজাও সাংবাদিককে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, “বাড়িতে গেলে ব্যবস্থা নেওয়া হবে” এবং প্রকাশিত সংবাদগুলো বিভিন্ন পত্রিকা থেকে মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা নিজ বাড়ির পাশেই পোস্টিং পাওয়া, রোগীদের কাছ থেকে অর্থ নেওয়া ছাড়া ওষুধ না দেওয়া, নির্ধারিত সময়ের দেরিতে ক্লিনিক খোলা, রোগীদের ব্যক্তিগত ওষুধ কিনতে প্রলুব্ধ করা—এমন একাধিক অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, ক্লিনিকের সরঞ্জাম চুরির ঘটনাও নিয়মিত ঘটছে এবং এসব ঘটনায় নিরীহ স্থানীয় যুবকদের জড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং অনেকেই ক্লিনিকে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, পূর্বেও ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এক নারী অভিযোগ করেন, তিনি প্রয়োজনীয় ওষুধ না পেয়ে শুধু এন্টাসিড পেয়েছেন, অথচ পরিচিতদের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যায়।

এদিকে, প্রতিবেদন প্রকাশের পর হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ইফাজ খাঁ। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
মোঃ ইপাজ খাঁ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :