ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদক প্রতিরোধকে তাঁর ‘নম্বর ওয়ান প্রায়োরিটি বললেন সমাজ কল্যান মন্ত্রী

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

​দিনাজপুরের হাকিমপুর হিলির সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডঃএ জেড এম জাহিদ হোসেন।

শনিবার, ২১শে ফেব্রুয়ারি বিকেলে ৫:৩০ মিনিটে দিনাজপুরের হাকিমপুর বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

​বক্তব্যের শুরুতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। হিলির উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিক প্রতিশ্রুতি দিয়ে তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং ৫টি প্রধান উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করেন।

মন্ত্রী বলেন, স্থানীয় রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। হিলি রেল স্টেশনের আধুনিকায়ন করে যাত্রীসেবা ও পণ্য পরিবহনের সমস্যা দ্রুত সমাধান করা হবে। এছাড়া হিলি বন্দরের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও গতিশীলতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। ​মাদক ও আইনশৃঙ্খলা এলাকার শান্তি বজায় রাখতে মাদক প্রতিরোধকে তাঁর ‘নম্বর ওয়ান প্রায়োরিটি’ হিসেবে উল্লেখ করেন।

ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার নির্দেশ ​নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আপনাদেরকে সজাগ থাকতে হবে। প্রশাসনকে সহযোগিতা করুন যাতে কোনো দুষ্কৃতকারী অপকর্ম করে সরকার বা আপনার নেতার ওপর দোষ চাপাতে না পারে। ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

​ইফতারের আমন্ত্রণ ও রমজানের শুভেচ্ছা ​আসন্ন পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে ডঃ জাহিদ হোসেন বলেন, আমরা খুব দ্রুতই আবার আপনাদের মাঝে ফিরে আসব এবং দীর্ঘ সময় নিয়ে আপনাদের কথা শুনব। ইনশাআল্লাহ, আগামী রমজানে আমি আপনাদের সাথে ইফতারে শরিক হব।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

আলমডাঙ্গার খাদিমপুরে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

error: Content is protected !!

মাদক প্রতিরোধকে তাঁর ‘নম্বর ওয়ান প্রায়োরিটি বললেন সমাজ কল্যান মন্ত্রী

আপডেট টাইম : ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :