ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, এমপির ভাতিজা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আসামি আটকের ঘটনায় ডিবি পুলিশের ওপর হামলা, মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।রোববার (০৯ জুন) মধ্যরাতে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চড়দিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় দৌলতপুর থানায় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাতিজাসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১০ জুন) রাতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই আলহাজ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) পলাশ কান্তি নাথ মামলার বিষয় নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত রোববার দিবাগত রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ জুয়েল রানা নামে একজনকে আটক করে। পরে উদ্ধারকৃত মাদক ও আসামিকে ছাড়িয়ে নিতে মাদক চক্রের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহিদুজ্জামান জাহিদ, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও কামরুল ইসলাম।

মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের আব্দুল লতিফ দফাদারের ছেলে জুয়েল রানা (২১), হোগলবাড়িয়া ইউনিয়ন চকদিয়াড় এলাকার ছামিউল লস্করের ছেলে রনি ইসলাম (২২) ও তার ছোট ভাই মান্না লস্কর (২০), একই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শাহরিয়ার মাহমুদ রাজিব (৪০)।

এ মামলায় পলাতক আসামিরা হলেন,কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি এলাকার মৃত রবিউল চৌধুরীর ছেলে তুষন চৌধুরী (৩২) ও মিন্টু চৌধুরীর ছেলে আরজু চৌধুরী (২৫), তুপার মন্ডলের ছেলে রানিম (২৭) ও নাঈম (৩৫), চকদিয়াড় গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে হাসানুল মন্ডল (৪৭), সাজ্জাদ হোসেনের ছেলে মেহেদী (২৫), হামিদুল ইসলামের ছেলে আশিক (৩০), আল্লাদর্গা এলাকার শিপন ইসলামের ছেলে শাফিন (২৮), তুষার ইসলামের ছেলে তানিম (২৫), জালাল উদ্দিনের ছেলে আলী রাজ (৩৭), জ্যোতি ইসলামের ছেলে টনি (৩৫), জয়ভোগা বেলপাড়া রবিউল ইসলাম রবির ছেলে পনম (২৮)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। দুই মামলায় ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী বলেন, দৌলতপুর থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। এরমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথের আছে জানতে চাইলে বলেন, আমাদের তিনজন পুলিশ সদস্য আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর

error: Content is protected !!

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, এমপির ভাতিজা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :