ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শুরুতেই ভোটের মাঠে উত্তাপ

মাছপাড়ায় উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খন্দকার সিসিলের সমর্থনে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

-রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো শুক্রবার মাছপাড়ায় উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খন্দকার সিসিলের কর্মী সভায় বক্তব্য রাখেন।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খন্দকার তাজবীর হাসান সিসিলের সমর্থনে শুক্রবার (২৮ জুন) বিকালে মাছপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মিয়া চাঁদ মাস্টারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বক্তব্য রাখেন।

তিনি বলেন, আগামী ২৭ শে জুলাই মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনের প্রার্থীতার ক্ষেত্রে ইতো মধ্যে খন্দকার তাজবীর হাসান সিসিলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। নির্বাচনে অপরাপর যেসব প্রার্থীদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে খন্দকার সিসিলের জনসমর্থন বেশী। জনসমর্থন ধরে রাখতে প্রতিটি পাড়ায় পাড়ায় নির্বাচনী কর্মী সভা করা হবে। তিনি সিসিলের পক্ষে নির্বাচনী কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন।

একই সাথে তিনি নির্বাচনী কার্যক্রমে প্রতিপক্ষের কেউ উস্কানিমূলক কথাবার্তা বল্লে দাঁতভাঙ্গা জবাবের হুঁশিয়ারী দেন।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী খন্দকার তাজবীর হাসান সিসিল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম হোসেন রোনো, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম খান, আনসার আলী মন্ডল ও বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মন্ডল প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপস্থাপনা করেন মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাছপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকবর আলী প্রামানিক। মাছপাড়া ইউপি আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ কর্মী সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মাছপাড়া ইউপির ৫বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর পুত্র, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল, মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ আলী মৃধা, পাংশা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু ও মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুস সামাদ সরদারের পুত্র আবুল কালাম আজাদ মাঠে রয়েছেন। শুরুতেই ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন প্রার্থীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

শুরুতেই ভোটের মাঠে উত্তাপ

মাছপাড়ায় উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খন্দকার সিসিলের সমর্থনে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :