ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে অগ্নিকাণ্ড

গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই

রনি আহমেদ রাজুঃ

মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিচতলার পূর্ব পাশের একটি কক্ষে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৩টা ৪০ মিনিটে অজ্ঞাত দুর্বৃত্তরা কক্ষে আগুন লাগানোর চেষ্টা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধোঁয়া দেখে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এতে কম্পিউটার, ল্যাপটপ, অফিসিয়াল ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ রেকর্ড, কাঠের তাক, চেয়ার-টেবিলসহ বহু দাপ্তরিক সামগ্রী পুড়ে যায়।

একই সময়ে মাগুরা জেলা সদর সাব-রেজিস্ট্রার অফিসেও দুর্বৃত্তরা আগুন লাগায়। এতে রেজিস্ট্রি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ড পুড়ে ছাই হয়ে যায়। দুটি গুরুত্বপূর্ণ সরকারি অফিসে একযোগে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে। তিনি জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।

মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ভোর ৩টা ৪০ মিনিটে দু’টি অফিসে একই সময়ে আগুন লাগানো হয়। ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের কাজ চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে বাদ দিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়: ওমান

error: Content is protected !!

মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে অগ্নিকাণ্ড

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :