ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪

মাগুরার ২টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বতিল ৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদনির্বাচনে মাগুরার ২টি  আসনে ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ১২ জনকে বৈধ এবং ৩ জনকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) বিকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ ,মাগুরার ২টি আসনের বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মাগুরা-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান, অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ কংগ্রেস,বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের কে.এম মোতাসিম বিল্লা, জাকের পার্টি মো.মাসুদ পারভেজ, জাতীয় পার্টি মো. সিরাজুস সায়েফিন সাঈফ, তৃণমূল বিএনপির সনজয় কুমার রায় (রনি)।
মাগুরা-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন—অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ কংগ্রেস,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদার,তৃণমূল বিএনপির মো.আখিদুর ইসলাম।
জাকের পার্টির মো.আলী হায়দার,বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো.আসাদুজ্জামান,জাতীয় পার্টির মো.মুরাদ আলী।
মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী কাজী শরীফ উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির সঞ্জয় কুমার ভাদুরী।
ইসির তফসিল অনুযায়ী, গত ৩০ নভেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় শেষ হয়। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়ন ফরম ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু করেন। ৪ ডিসেম্বর পর্যন্ত এ বাছাই চলে।
এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দর: ইজারার চুক্তি সংসদে আলোচিত হলো না কেন

error: Content is protected !!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪

মাগুরার ২টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বতিল ৩

আপডেট টাইম : ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :