ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রনি আহমেদ রাজুঃ

মাগুরা জেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষে এক বনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি মাগুরা ভায়না মোড়ে এসে এক বিশাল জনসভায় পরিণত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের এক গৌরবময় অধ্যায়। তাঁরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, মাগুরা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজা, মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খান, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা সহ জেলা ও উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

error: Content is protected !!

মাগুরায় বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :