ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর

নিয়ম নীতির তোয়াক্কা না করে মাদ্রাসার শতাধিক গাছ কেটে বিক্রি করা, মাদ্রাসার সামনের জমিতে দোকান করে পছন্দের লোকদের মধ্যে বরাদ্দ দেওয়া, স্থাবর সম্পত্তি লিজ দিয়ে টাকা আত্মসাৎ করার মত গুরুতর অভিযোগ উঠেছে মাগুরা সদর উপজেলার গোবিন্দপুর ইছাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এবং সুপারের বিরুদ্ধে।

সংঘঠিত অনিয়মের প্রতিকার এবং সংশ্লিষ্টদের বিচারের দাবি তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। মাদ্রাসা ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি কুদ্দুস মোল্লা এবং সুপার আইয়ুব হোসেন অনিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসার প্রায় ২০ বছর বয়সি শতাধিক মেহগনী গাছ কেটে বিক্রি করেছেন, মাদ্রাসার সামনে প্রায় ৪০-৫০ টি দোকান ঘর তৈরি করে নিজেদের পছন্দ মত লোকদের মধ্যে বরাদ্দ ও স্থাবর সম্পত্তি লিজ দিয়ে টাকা আত্মসাত, তাদের পছন্দের এবং অযোগ্য প্রার্থীদেরকে প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে নিয়োগ দিয়ে সমুদয় অর্থ মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যবহার না করে আত্মসাৎসহ নান অপকর্ম নানা অপকর্মের সাথে জড়িত বলে জানান স্থানীয়রা।

প্রতিষ্ঠানটির সুপার আইয়ুব হোসেন জানান গত রমজান মাসের রাতের আঁধারে কারা গাছ কেটে নিয়ে নিয়ে গেছে তা তিনি জানেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা আইনের সহায়তা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান, প্রতিষ্ঠানটির তৎকালীন সভাপতি কুদ্দুস মোল্লা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় এবং তার চাপেই তিনি কোন পদক্ষেপ নিতে পারেননি। এই অনিয়মের দায় অপকটে স্বীকারও করেন এ প্রতিষ্ঠান প্রদান।

প্রতিষ্ঠানটির তৎকালীন সভাপতি কুদ্দুস মোল্লার নিকট মুঠোফোনে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। এ বিষয়ে কোন কথা বলতে রাজি নয় বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

error: Content is protected !!

মাগুরায় দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর

আপডেট টাইম : ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :