ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় চাষীদের মাঝে বিনামূল্যে আমন ধান, পেঁয়াজ বীজ ও সার বিতরণ অনুষ্ঠান

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে, ২০২২-২৩ অথবছরে খরিপ/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধান এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২০ জুন বেলা ১১ টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিস মাগুরা সদর এর আয়োজনে চাষীদের মাঝে বিনামূল্যে খরিপ মৌসুমের উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান ও সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শেখ মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মাগুরা মোঃ আব্দুস ছালাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) বিষ্ণুপদ সাহা, জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত কৃষক মোঃ আক্কাস খান।
প্রধান অতিথি চেয়ারম্যান আবু নাসির বাবলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাধ্যমে কৃষি জমির উপকরণ বিতরণ করা হয়েছে। মাগুরা পৌরসভা, আঠারখাদা, হাজীপুর, কছুন্দী ও শত্রুজিৎপুর ইউনিয়নের চাষীদের মাঝে ধান বীজ, ডিএপি সার, এমওপি সার, পেঁয়াজ বীজ, ড্যাপ সার, পটাশ সার, কীটনাশক ঔষধ ও শিমুল গাছের চারা বিতরণ করা হয়।
অতিথিগণ অনুষ্ঠানের শেষে শত্রুজিৎপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের চাষী নবীরন নেছা, আঠারখাদা ইউনিয়নের রাজকুমার কাছে কৃষি উপকরণ তুলে দেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

error: Content is protected !!

মাগুরায় চাষীদের মাঝে বিনামূল্যে আমন ধান, পেঁয়াজ বীজ ও সার বিতরণ অনুষ্ঠান

আপডেট টাইম : ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :