ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরাতে জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেন যৌথবাহিনীর হাতে গ্রেফতার

-মাগুরার জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেন।

মাগুরাতে জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার হোসেন কে ০৯/১১/২৪ তারিখে রাতে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করেছে। জানা যায় সিদ্দিকুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর অভিযোগ বক্সে মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেনের বিরুদ্ধে ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে বাক্স থেকে টাকা ও মালামাল লুট, বিভিন্ন হুমকি, ভীতি প্রদর্শন, খুনের উদ্যোগ, চাঁদাদাবী,উল্লেখ করে একটি অভিযোগ দাখিল করেন।

এই অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী ও যৌথ বাহিবীর সহায়তায় শনিবার ৯ নভেম্বর রাতে মোঃ কায়জার হোসেন কে গ্রেফতার করে যৌথবাহিনী। শনিবার দুপুরে শালিখা থানা থেকে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।পরবর্তী তে সিদ্দিকুর রহমান বাদী হয়ে শালিখা থানায় ০৯/১১/২০২৪ তারিখে পেনাল কোড ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৮০, ৩৮৫, ৫০৬(২) ও ৩৪ ধারা উল্লেখ করে ১.মোঃ মোজাফফর হোসেন টুকু (৬৮) ২.মোঃ কায়জার হোসেন (৪৫) ও ৩.মুস্তাক হোসেন (৪৮) তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/৯ জন কে আসামি করে এজাহার দায়ের করেন । যাহা শালিখা থানা নিয়মিত মামলা হিসাবে রুজু করেন। যাহার মামলা নং ০৫।

জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার হোসেন গ্রামের বাড়ি শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের বুনাগাতি এলাকায়। সে সাবেক শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুর পুত্র। কায়জার হোসেন বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী কামাল এর মদদপুষ্ট।

এদিকে মামলার বাদী সিদ্দিকুর রহমান বিএনপি সিনিয়ার নেতা নিতাই রায় চৌধুরী গ্রুপে রাজনীতি করেন বলে জানা যায় এবং তিনি বুনাগাতি ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি। এবিষয়ে জানতে চাইলে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর সহায়তায় কায়জার হোসেন কে বাড়ি থেকে রাতে গ্রেফতার করে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে মাগুরায় মহাসড়ক অবরোধ

error: Content is protected !!

মাগুরাতে জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেন যৌথবাহিনীর হাতে গ্রেফতার

আপডেট টাইম : ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :