ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরাতে কলা বিক্রেতা ভজন গুহকে গলা কেটে হত্যায় আটক ১

রনি আহমেদ রাজুঃ

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৫৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার জবাই করা মরদেহ উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃমিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ১১টার দিকে খবর পাই ছায়াবীথি সড়কে ঋষিপাড়া সড়কের পাশে একজনের জবাই করা মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক সদর থানার অফিসার ইনচার্জ ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। পরে তার পরিচয় শনাক্ত হয়, নিহতর নাম ভজন গুহ পেশায় একজন কলা বিক্রেতা। তিনি গত চার মাস ধরে ঋষিপাড়ায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করছিলেন।

এ ঘটনায় স্থানীয় আবির নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ভজন গুহর মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মোটিভ এখনও স্পষ্ট নয়। তবে বিভিন্ন দিক বিবেচনায় রেখে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

error: Content is protected !!

মাগুরাতে কলা বিক্রেতা ভজন গুহকে গলা কেটে হত্যায় আটক ১

আপডেট টাইম : ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :