দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
১০৯
বার পঠিত
মহম্মদপুরে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ, চালক আটক
মো. কামরুল হাসান: মাগুরার মহম্মদপুর উপজেলায় পাচারকালে ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেলসহ (ডিজেল) একটি পিকআপ ভ্যান জব্দ করেছে প্রশাসন। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার মহম্মদপুর-মধুমতি সেতুর পূর্ব পাড় জাঙ্গালিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। গাড়ির চালককে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় মোট চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. শাহনুর জামান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন। পাচারের সময় ঢাকা মেট্রো-ঢ-৪৪-০২৬৮ নম্বর প্লেটযুক্ত ‘মেসার্স ফারুক ব্রাদার্স’ লেখা একটি তেলবাহী পিকআপ ভ্যান হাতেনাতে আটক করা হয়। এ সময় গাড়ির চালক সোহরাবকে (৪৩) গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দকৃত এই তেলের চালানের সাথে স্থানীয় তেল ব্যবসায়ী প্রতিষ্ঠান বাবুল ট্রেডার্স-এর সংশ্লিষ্টতা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাবুল ট্রেডার্স দীর্ঘদিন ধরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার নিয়ে কারসাজি করে আসছিল। সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার ও তেল বিক্রির একাধিক অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
মো. কামরুল হাসান:
মাগুরার মহম্মদপুর উপজেলায় পাচারকালে ৫ হাজার ৬০০ লিটার জ্বালানি তেলসহ (ডিজেল) একটি পিকআপ ভ্যান জব্দ করেছে প্রশাসন। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার মহম্মদপুর-মধুমতি সেতুর পূর্ব পাড় জাঙ্গালিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। গাড়ির চালককে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মহম্মদপুর থানায় মোট চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. শাহনুর জামান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন। পাচারের সময় ঢাকা মেট্রো-ঢ-৪৪-০২৬৮ নম্বর প্লেটযুক্ত ‘মেসার্স ফারুক ব্রাদার্স’ লেখা একটি তেলবাহী পিকআপ ভ্যান হাতেনাতে আটক করা হয়। এ সময় গাড়ির চালক সোহরাবকে (৪৩) গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, জব্দকৃত এই তেলের চালানের সাথে স্থানীয় তেল ব্যবসায়ী প্রতিষ্ঠান বাবুল ট্রেডার্স-এর সংশ্লিষ্টতা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাবুল ট্রেডার্স দীর্ঘদিন ধরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার নিয়ে কারসাজি করে আসছিল। সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার ও তেল বিক্রির একাধিক অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।