ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সংবাদ সম্মেলন

মুরাদ হোসেনঃ

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ব্যাপারিপাড়ার বাসিন্দা আকাশের বিরুদ্ধে ছাত্রলীগ উপাধি দিয়ে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ আহাদ এর পিতা মোঃ ইউনুস বিশ্বাস। সোমবার (১৬ জুন) রাতে প্রেসক্লাব মহম্মদপুরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যেমে শহীদ পরিবার এই মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ জানান।

–

মো. ইউনুস বিশ্বাস লিখিত বক্তব্য পাঠকালে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় ৪ আগস্ট আওয়ামীলীগ সন্ত্রাসীদের গুলিতে আমার সন্তান মোঃ আহাদ বিশ্বাস শহীদ হয়। কিন্তু দীর্ঘ ১১মাস পর এসে গ্রাম্য সামাজিক একটি গেঞ্জামকে কেন্দ্র করে আমার চাচাতো ছোট ভাই (শহীদ আহাদের চাচা) আকাশকে নিয়ে পুলিশ হয়রানির মাধ্যমে ছাত্রলীগ উপাধি দিয়ে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় নিউজ করেন। কিন্তু ৪ আগস্ট আমার সন্তান মোঃ আহাদ বিশ্বাস যখন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তখন আমার ছোট ভাই আকাশ কয়েকজনের সহযোগিতায় গুলিবিদ্ধ আহাদকে কাধে করে নিয়ে আসে।

–

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য আমার সন্তান শহীদ হলো। আর এখন আমার পরিবারের সদস্যকে ছাত্রলীগ বানিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমার পরিবারকে যারা আওয়ামীলীগের তকমা লাগাতে চাচ্ছেন, তাদের প্রতি ঘৃনা ভরে এই মজলুম পরিবারের সংবাদ সম্মেলন। আমার চাচাতো ভাই আকাশ একজন ছাত্রদল কর্মী।

–

আকাশকে ছাত্রলীগ বানিয়ে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত ওই নিউজ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।

–

সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মিথ্যা ও বানোয়াট নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আকাশের বড়ভাই মো. ইউনুস বিশ্বাস।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী

error: Content is protected !!

মহম্মদপুরে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :