মোঃ কামরুল হাসানঃ
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের তিনটি প্রাইভেট ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালত অভিযান
চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। আজ বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা
হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট্র মুহ. শাহানুর জামান
এই অভিযান পরিচালনা করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে এ কার্যক্রম
পরিচালিত হয় বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মধুমতি, পদ্মা ও শাহিন ক্লিনিকে
পরিদর্শনকালে ক্লিনিকগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সের
অনুপস্থিতি এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতা ্ধসঢ়;এবং পরিচ্ছন্নহীনতাসহ
নানা অনিয়ম অনিয়ম পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি
প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. শাহানুর জামান বলেন, জনস্বাস্থ্য
সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ
করা হবে। অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. আবু আহসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রিন্ট

ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ 
মোঃ কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি 


















