ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে নারীঘটিত বিরোধে যুবককে কুপিয়ে জখম

কামরুল হাসানঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে নারীঘটিত বিরোধকে কেন্দ্র করে রাসেল (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলায় তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা, কাঁধ, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে অসংখ্য ক্ষত সৃষ্টি হয়েছে। রাসেল ওই গ্রামের ভ্যানচালক বাদশা শেখের ছেলে। তিনি পেশায় খোয়া ভাঙার শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ফেলু ফকিরের ছেলে কাবুল (২৫) তার স্ত্রীর সঙ্গে রাসেলের পরকীয়ার সন্দেহে এই হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।বর্তমানে রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি, হুমকিতে দেশের ব্যাংক-সরকারি পোর্টাল

error: Content is protected !!

মহম্মদপুরে নারীঘটিত বিরোধে যুবককে কুপিয়ে জখম

আপডেট টাইম : ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি :