ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে ক্ষেতের মাঝে নারীর লাশ

-সখিনা বেগম।

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে একটি মাঠের মাঝে সখিনা বেগম (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৫ এপ্রিল) সকালে মাঠের মাঝে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত সখিনা ওই গ্রামের আব্দুল মালেক শেখের মেয়ে।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান জানান, সকালে গ্রামের হাতিগাড়া ব্রিজের পাশে ক্ষেতের মাঝে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এরপর সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নির্জন ফসলের মাঠে লাশটি পড়ে ছিল। লাল রঙের একটি কম্বলের উপর উপুড় হয়ে লাশটি পড়ে ছিল। লাল রঙের উপর সবুজ ফুলের ছাপা শাড়ির আচল গলায় প্যাচানো ছিল। তাঁর গলা ও মুখে আঘাতের চিহ্ন রক্তের দাগ আছে। ওই নারী স্বামী পরিত্যাক্তা। তাঁর কোনো সন্তান নেই। তিনি বাবার বাড়ি থেকে এলজিইডির গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে মাটি কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের ভেতর দিয়ে ২৩০ টন কয়লা পাচারের চেষ্টা, বাল্কহেডসহ আটক ৯

error: Content is protected !!

মহম্মদপুরে ক্ষেতের মাঝে নারীর লাশ

আপডেট টাইম : ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
মোঃ শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ :