ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধনতলা বাজারে চোর আটক

মসজিদের সামনে বাইক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা

গোলাম রাব্বীঃ

রংপুর জেলার গংগাচড়া থানার অন্তর্গত খলেয়া ইউনিয়নের ধনতলা বাজারে বাইক চুরির সময় এক চোর জনতার হাতে হাতেনাতে ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধার দিকে ধনতলা জামে মসজিদের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধনতলা বাজারে মাগরিবের নামাজের সময় মসজিদের সামনে রাখা একটি মোটরসাইকেল চুরি করার চেষ্টা করছিল এক ব্যক্তি। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই লোকজন তাকে বাইকের তালা কাটতে দেখে ধাওয়া করে ধরে ফেলেন।

পরে উত্তেজিত জনতা চোরটিকে গণধোলাই দেয় এবং কিছুক্ষণের মধ্যেই গংগাচড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

গংগাচড়া থানার ডিউটি অফিসার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, ধনতলা বাজার এলাকায় ইদানীং চুরির ঘটনা বেড়ে গেছে। তারা প্রশাসনের প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে গৌড় গোপাল আঙ্গিনার উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত

error: Content is protected !!

ধনতলা বাজারে চোর আটক

মসজিদের সামনে বাইক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :