ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মনোনয়নপত্র দাখিল ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবেঃ – ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষ জোট থাকুন আর না থাকুক, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। ওবাইদুল কাদের কি বলেছেন, সেটা তিনিই ভালো জানেন।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। এছাড়াও ওই চিঠিতে বলা আছে, প্রয়োজন হলে আওয়ামী লীগের প্রতীক নৌকা শরিকদলের প্রার্থীরা ব্যবহার করতে পারবে।

ইনু আরো বলেন, বিএনপি জামায়াত এখনও নাশকতা চালিয়ে যাচ্ছে তাই বাংলাদেশে রাজনীতি এখনও নিরাপদ নয়। সেই কারনে এখনও জোটের দরকার আছে। আমরা এখন পর্যন্ত জোটবদ্ধভাবে খুব শক্তিশালী অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে আছি। ইনু বলেন, তিনি জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি ২৬ নভেম্বর রোববার দুপুর ২টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে সহকারি রিটানিং অফিসার আকাশ কুমার কুন্ড’র নিকট আনুষ্ঠানিক ভাবে কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন, আফরোজা হক রিনা এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস এম আনছার আলী, পৌর মেয়র আনোয়ারুল কবীর টুৃটুল, ইউপি চেয়ারম্যান আ: হাফিজ তপন, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমান প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করেন, দুর্গাপূজার নিরাপত্তা তার প্রমাণ’

error: Content is protected !!

মনোনয়নপত্র দাখিল ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবেঃ – ইনু

আপডেট টাইম : ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :