ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন

মধুখালীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন, আওয়ামী লীগ-২ স্বতন্ত্র-২

ফরিদপুরের মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের (৫ম ধাপের) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। সকাল হতেই শীত ও কুয়াশা উপেক্ষা করে মহিলা ও পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রয়োগ করেছেন। দুপুরের দিকে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা ২ টার পরে সকল কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো।

চারটি ইউনিয়নের ৩৭ টি কেন্দ্রেই পর্যাপ্তসংখ্যক পুলিশ,আনসার সদস্য নিয়োজিত ছিলেন। দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোট ৫ টি ভ্রাম্যমান আদালতের টিম নির্বাচনী কাজে নিয়োজিত ছিলেন। এছাড়া পুলিশের স্ট্রাইকিং ফোর্স, ডিবি পুলিশসহ পুলিশের একাধিক টিম নির্বাচনে সাহয়তা করেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন,জেলা পুলিশ, উপজেলা প্রশাসন,থানা পুলিশ, নির্বাচনের রিটার্ণিং অফিসারসহ সংশ্লিষ্ট বিভাগ সোচ্চার ছিলেন।

দুই রিটার্নিং অফিসার রাসেদুল ইসলাম ও মো. ইসমাইল হোসেন জানান, নির্বাচনী ফলাফলে জাহাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. সামছুল ইসলাম বাচ্চু নৌকা প্রতীকে ৩২২০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজাদ রহমান আনারস প্রতীকে ২৭১৪ ভোট পেয়েছেন।

বাগাট ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান নৌকা প্রতীকে ৫৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম ফকির চশমা প্রতীকে ৫২৫১ ভোট প্রাপ্ত হন।

কামারখারী ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান চশমা প্রতীকে ৬৯০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস নৌকা প্রতীকে ৪০৭৮ ভোট পান।

রায়পুর ইউনয়িনে উপজেলা আওয়ায়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন মিয়া আনারস প্রতীকে ৬৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ওয়ার্কার্স পাটির মো. সিরাজুল ইসলাম মটরসাইকেল প্রতীকে ৫৩৫৮ভোট পায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পতেঙ্গার ঢেউয়ে ভাসে প্রতিমা, বুকে বাজে বিসর্জনের ব্যথা

error: Content is protected !!

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন

মধুখালীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন, আওয়ামী লীগ-২ স্বতন্ত্র-২

আপডেট টাইম : ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধিঃ :