ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করতে ক্রিকেটার নাঈম শেখ

ফরিদপুরের মধুখালীতে নিউ জননী স্পেশালাইজ হাসপাতাল এর ডায়াগনস্টিক শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪শে মে শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় মধুখালী হাসপাতালের সামনে ওয়ালটন শোরুম এর দ্বিতীয় তলায় ডায়াগনস্টিক সেন্টার চালু করা হলো।
অতি উন্নত মানের যন্ত্রপাতি,মেশিন,কারিগর,ও ডাক্তার, নার্স দ্বারা পরিচালিত হবে। ফরিদপুরে নিউ জননী স্পেশালাইজ হাসপাতালের ব্যাপক পরিচিতি, সুনাম ও জনপ্রিয়তা রয়েছে। জাঁকজমকপূর্ণ এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ। তিনি  ডায়াগনস্টিক সেন্টরটি শুভ উদ্বোধন করেন।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান ফরিদপুরের সন্তান নাঈম শেখ। উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাই চেয়ারম্যান, মহসিন বিশ্বাস কালু ও মোরশেদ আক্তার মিনা। মধুখালী পৌরসভার কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেশমা আক্তার, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুদেব কুমার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে, প্রতিষ্ঠানের সার্বিক পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন নিউ জননী স্পেশালাইজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমদাদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তার হোসেন মুক্তার।
দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে সর্বসাধারণের জন্য বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট, চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

error: Content is protected !!

মধুখালীতে ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করতে ক্রিকেটার নাঈম শেখ

আপডেট টাইম : ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :