আপডেট টাইম :
০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
১৯৭
বার পঠিত
মধুখালীতে গণঅভ্যুথানে আহতদের পরিচিতি ও শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের স্মরণ সভা অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালী উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহাবুব ইলাহী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কেএম তানজির নাঈম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংবাদিক খন্দকার এনামুলসহ আরও অনেকে। আরও পড়ুনঃ সদরপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত এ সময়, মধুখালী উপজেলায় গণঅভ্যুথানে আহতদের নামের তালিকা প্রকাশ করা হয়। আহতদের মধ্যে ছিলেন কামরুজ্জামান ইসা (আশাপুর), আহসান হাবিব (চর গয়েশপুর), নাইম হোসেন রাব্বি (বড়াইল), জামিম হোসেন (কোমরপুর), মোঃ রাকিবুল হাসান মিঠু (নওপাড়া) এবং সাহেরা খাতুন (রামদিয়া)।
ফরিদপুরের মধুখালী উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহাবুব ইলাহী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কেএম তানজির নাঈম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংবাদিক খন্দকার এনামুলসহ আরও অনেকে।