ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মঠবাড়িয়া ফিস মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে পুরোনো ব্যবসায়ীরা

হাসান মামুন:

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার (২৮ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা দাবি করেন, ২০১৮ সালে আধুনিক ফিস মার্কেট নির্মাণের লক্ষ্যে তৎকালীন পৌর কর্তৃপক্ষের আশ্বাসে তারা তাদের পুরোনো দোকান অপসারণ করেন।

সে সময় এক বছরের মধ্যে পূর্বের স্থানে অতিরিক্ত অর্থ ছাড়াই দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে তাদের দাবি। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তারা।ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে নতুন করে দোকান বরাদ্দের ক্ষেত্রে প্রতি বর্গফুটের মূল্য ৬ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং মাসিক প্রতি বর্গফুট ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

তাদের দাবি, পার্শ্ববর্তী বরগুনা জেলার অনুরূপ একটি মার্কেটে প্রতি বর্গফুটের মূল্য তুলনামূলকভাবে কম নির্ধারণ করা হয়েছে। এ কারণে মঠবাড়িয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ডিসিআর ও চান্দিনা হোল্ডিংয়ের ভিত্তিতে তারা ব্যবসা পরিচালনা করে আসলেও বর্তমান বরাদ্দ প্রক্রিয়ায় সেই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী ও তাদের পরিবার আর্থিক সংকটে পড়েছেন বলেও দাবি করেন তারা।

এ সময় ব্যবসায়ীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে পূর্বে ব্যবসা পরিচালনাকারীদের যথাযথ অগ্রাধিকার দিয়ে দোকান বরাদ্দ, বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং তাদের অভিযোগ তদন্তের দাবি জানান। এর আগে একই দাবিতে ক্ষতিগ্রস্ত দাবি করা ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ বিষয়ে মঠবাড়িয়া পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বেলা ৩টায় জনসভা

error: Content is protected !!

মঠবাড়িয়া ফিস মার্কেটে দোকান বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে পুরোনো ব্যবসায়ীরা

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :