ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান জানানো হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ৪টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে মঞ্জুরুল হকের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক মঞ্জুরুল হক তাঁর কর্মজীবনে নিষ্ঠার সাথে সাংবাদিকতা করেছেন এবং লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তাঁর হাত ধরে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় অসংখ্য সাংবাদিক তৈরি হয়েছে, যারা আজ জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, রাজশাহীতে আজ মঞ্জুরুল হকের মতো সাংবাদিকের অভাব রয়েছে এবং তাঁকে অনুসরণ করে তরুণ সাংবাদিকরা এগিয়ে আসবে, এ বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাষাসৈনিক পরিবারের সদস্য এবং বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন মঞ্জুরুল হকের ছোট ভাই মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনী নিরো, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, বীমা কর্মী অ্যাড. হুমায়ুন কবির পিন্টু, সাংবাদিক মোজাম্মেল বাবু, রাজীব আলী, মো. আল আমীন হোসেন, শহীদ পরিবারের সদস্য হাসানি, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য ইকবাল হাসান (টাইগার) প্রমুখ।

আরও পড়ুনঃ বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলোচনা সভার শুরুতে সাংবাদিক মঞ্জুরুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সন্তানদের কখনো এই পেশায় আসতে দেব না—২১ বছরে ২৫ বার বদলি হওয়া আইএএস কর্মকর্তা

error: Content is protected !!

মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ :