ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাট উপজেলায় বিএনপি’র আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু

রনি রজবঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার বিকাল ৪টায় ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ-এর নেতৃত্বে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম (আমিন ভাই)-এর পক্ষে এ প্রচার কার্যক্রমের সূচনা করা হয়।

প্রচার-প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মইনুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, ভোলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, ২ নম্বর গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রহমত আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব (মেম্বার), ৩ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাকিম, ৪ নম্বর জাম্বাদিয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ বাবু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল হক, ১ নম্বর ইউনিয়ন সেক্রেটারি মামুন রশিদ, সাংগঠনিক সম্পাদক রওশান আলিসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ সময় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে প্রচার-প্রচারণা কর্মসূচি সম্পন্ন হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

ভোলাহাট উপজেলায় বিএনপি’র আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :