ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সত্য বলার অপরাধে কলম রক্তাক্ত কেন

ভোলাহাটে সাংবাদিক ইয়াকুব এর উপর প্রাণঘাতী হামলা

সাংবাদিকদের উপর নির্যাতন আর কতকাল

রনি রজবঃ

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিক সমাজ আজ সবচেয়ে বেশি নির্যাতিত। সত্য তুলে ধরাই যদি অপরাধ হয়, তবে রাষ্ট্র কোন পথে এগোচ্ছে এই প্রশ্ন আজ জোরালোভাবে সামনে এসেছে।

ক্রাইম রিপোর্টার সাংবাদিক মোঃ ইয়াকুব আলীর ওপর সংঘটিত প্রাণঘাতী হামলা আবারও প্রমাণ করল দেশে সত্য প্রকাশের মূল্য দিতে হচ্ছে জীবন দিয়ে। অপরাধ, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরলেই একশ্রেণির স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের শত্রু মনে করছে।

পরিকল্পিতভাবে হামলা, হুমকি ও নিপীড়নের মাধ্যমে কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হচ্ছে। এটা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি মুক্ত সাংবাদিকতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।

প্রশ্ন হলো, সাংবাদিকেরা কি তবে নিরাপত্তাহীনতার মাঝেই দায়িত্ব পালন করবে, অপরাধীদের বিরুদ্ধে সত্য তুলে ধরার শাস্তি কি এভাবেই রক্ত দিয়ে দিতে হবে। অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

নইলে একদিন সত্য বলার মানুষ আর খুঁজে পাওয়া যাবে না নীরবতাই হয়ে উঠবে রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা। সাংবাদিকদের কলম থামানো যাবে না। সত্য কখনো হত্যা করা যায় না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

সত্য বলার অপরাধে কলম রক্তাক্ত কেন

ভোলাহাটে সাংবাদিক ইয়াকুব এর উপর প্রাণঘাতী হামলা

আপডেট টাইম : ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :