ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার

মোঃ রনি রজবঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. বিকাল ৪:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন সুরানপুর এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম ৫ (পাঁচ) জন মাদক সেবীকে হাতেনাতে আটক করে। আটককৃত আসামীরা হলেন—
১) মোঃ মনিরুল (৩৫), পিতা: মোঃ হামজালাল, সাং: পুরাতন হাঁসপুকুর; ২) মোঃ রবিউল ইসলাম (৪৫), পিতা: মৃত আব্দুস সোবহান, সাং: সুরানপুর; ৩) মোঃ তাজেরুল ইসলাম (২৯), পিতা: মোঃ আব্দুল হান্নান, সাং: সুরানপুর; ৪) মোঃ মাসুদ রানা (৩৭), পিতা: আব্দুল হামিদ, সাং: নামো পাঁচটিকরি; ৫) মোঃ সবিরুল ইসলাম (২৬), পিতা: আব্দুল হান্নান, সাং: সুরানপুর, সকলের থানা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে পৃথকভাবে ৪২ গ্রাম, ৪০ গ্রাম, ৪৬ গ্রাম, ৫০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজাসহ মোট ২২৮ (দুইশত আটাশ) গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মামুনুর রশিদ প্রসিকিউশন দাখিল করেন। ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক আসামীকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

ভোলাহাটে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ২২৮ গ্রাম গাঁজা উদ্ধার

আপডেট টাইম : ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
মোঃ রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :