ইস্রাফিল হােসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় মাঠে পাট কাটার সময় বজ্রপাতে শামীমা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবু হাসনাত জানাযায়,আজ মঙ্গলবার (১২ আগোষ্ট ) বিকাল সাড়ে তিনটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিম বিল মাঠে পিতার সাথে পাট কাটতে ছিলো শামীম। এই সময় হঠাৎ করে আকাশে মেঘ ও বৃষ্টি শুরু হয়। হঠাৎ সাড়ে তিনটার দিকে বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হয় শামীম। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শামীম ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাগানপাড়ায় গ্রামের মোঃ মজ্জেল হোসেনের ছেলে মোঃ শামীম হোসেন।
মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সামাদ বলেন, নিহত শামীম পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। আজিই প্রথম পিতার সাথে পাট কাটতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান জানান, বজ্রপাতে গুরুত্বর আহত শামীম হাসপাতালে আসার প্রাক্কালে পথের মধ্যেই তার মৃত্যু ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার। তিনি বলেন, আজ বেলা সাড়ে ৩টার দিকে বাড়ীর পাশের একটি মাঠে ওই যুবক পিতার সাথে পাট কাটতে ছিলো । এসময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করছে, বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 



















