ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় মুখ পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হত্যার পর মুখ পোড়ানো, পুরুষাঙ্গ কর্তন বিবস্ত্র অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ বিলের ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর ফতু দেওয়ান দরবার শরীফের পেছনে বিলপাড়া ধানের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আনুমানিক (৪০) বছর বয়সী এই যুবক কে অন্যত্র হত্যা করে তাঁর পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখ পুড়িয়ে বিকৃত করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।  নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো তারা মাঠে ধান কাটতে যান। এ সময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনির জমিতে তারা একটি মুখ পোড়ানো, পুরুষাঙ্গ কর্তন ও বিবস্ত্র যুবক কে দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়।

স্থানীয় কৃষক রাজা আলী জানান, বুধবার সকালে আমি আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কী যেন পড়ে আছে। কাছে দিয়ে দেখি মধ্যবয়সী একজনের মরদেহ। পরে কৃষক রুহুল শেখের মোবাইল থেকে পুলিশকে বিষয়টি জানাই।

এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, ধারণা করছি, হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমাদের তদন্ত অব্যাহত আছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য পদ্ধতি অবলম্বন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভেড়ামারায় মুখ পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :