ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

ইস্রাফিল হোসেন ইমনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়ায়,ভেড়ামারা-মিরপুর কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের সমর্থিত নেতাকর্মীরা।

আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে ৩টার সময় উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা লালন শাহ সেতু থেকে কুষ্টিয়া ত্রিমোহনি প্রায় ২০ কিলো মিটার সড়ক জুড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভেড়ামারা ও মিরপুর উপজেলার মোট ১৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থিতরা ।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে নাম ঘোষণা করা হয়েছে, যা তৃণমূল বিএনপির কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। নির্বাচনে বিএনপিকে এই আসনে জিততে হলে শহিদুল ইসলামকে মনোনয়ন দিতে হবে।

অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে যোগ্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবীতে ভেড়ামারা-মিরপুর রাজপথ শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে। অধ্যাপক শহিদুল ইসলাম কে কুষ্টিয়া-২ আসনে প্রার্থী হিসেবে পুনর্বিবেচনার দাবি জানান বিক্ষোভকারীরা।

মানববন্ধ সমাবেশে সাবেক সংসদ সদস্য ও মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম বলেন, তৃণমুলের মানুষ আমাকে চাই। আপনারা কি বুঝতে পারছেন না, যে কাকে দিলে এখানে বিএনপি জিতবে, কাকে দিলে বিএনপি হারবে? এটা নিশ্চয় দল অনুভব করছে। তাই দ্রুত এই আসনে প্রার্থিতা পুনঃবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ সময় বক্তারা বলেন, ভেড়ামারা-মিরপুর মিলে কুষ্টিয়া-২ আসনের পর পর তিনবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম ত্যাগী, পরীক্ষিত ও বারবার মামলা হামলায় নির্যাতিত নেতা। তার নেতৃত্বেই ভেড়ামারা-মিরপুর উপজেলা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। অথচ তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন দেওয়া হয়েছে একজন বিতর্কিত ব্যক্তিকে।

যদি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম কে প্রার্থী ঘোষণা না করা হয়, তবে তৃণমূল বিএনপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে, প্রয়োজনে ভেড়ামারা-মিরপুর তথা গোটা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে অচল করে দেওয়া হবে।

এসময় নেতাকর্মীরা আরো বলেন, আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করব ইনশাল্লাহ। তবে, যাকে এই আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তাকে দিয়ে এই আসনে বিজয় লাভ করা কোনভাবেই সম্ভব নয়। তাই দ্রুত এই আসনে প্রার্থিতা পুনঃবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি দাউদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী।ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, বিএনপি নেতা জানবার আলী,আবুল হোসেন, শফিকুল ইসলাম ডাবলু, আনোয়ার আজিম বাবু, গোলাম মোস্তফা,গোলাম কিবরিয়া প্রমুখ।

এ সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দীর্ঘ এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভেড়ামারায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :