ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় বসতবাড়ির আঙিনা থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার

নিজ বাড়ির আঙিনায় গোসলখানার পাশে দুটি গাঁজার গাছ রোপণ করেছিলেন উপজেলার দিনমজুর গাঁজা গাছ পরিচর্যাকারী মোহাম্মদ তুফান আলী (৩৮)। তার আশা ছিল গাঁজা পরিপক্ক হলে তা বিক্রি করে গরু ক্রয় করবেন। কিন্তু তার সেই আশায় গুঁড়েবালি! আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে তার বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করেছে ভেড়ামারা থানা চৌকস পুলিশ।

গাঁজা গাছ দুটির আনুমানিক ওজন ১২ কেজি। মোহাম্মদ তুফান আলী ভেড়ামারা উপজেলার পশ্চিম চর দামুকদিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেয়ে, আমি এসআই হাফিজ এবং এএসআই সজীবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পাঠালে সকাল সাড়ে দশটার সময় উক্ত এলাকায় অভিযান চালিয়ে তুফানের বসতবাড়ির গোসলখানার পাশে দুটি তাজা গাঁজা গাছ উদ্ধার করে। তার আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর মোহাম্মদ তুফান আলী প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজা চাষ করছিলেন। বাড়ির আঙিনায় গোসলখানার পাশে প্রায় ১৪ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘তারেক রহমান প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করেন, দুর্গাপূজার নিরাপত্তা তার প্রমাণ’

error: Content is protected !!

ভেড়ামারায় বসতবাড়ির আঙিনা থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :