ইস্রাফিল হোসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৫২) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রায়টাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় গুলিবিদ্ধ হয়েছেন লালন মন্ডল (৪৮) নামে আরও একজন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মন্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ খুব কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন লালন। রেফাজুল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার জামাত মন্ডলের ছেলে এবং লালন ইসলাম একই এলাকার কালু মাঝির ছেলে।
বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন জানান,আজ শুক্রবার ২১ নভেম্বর আনুমানিক রাত ৮টার সময় পাথর ঘাট এলাকায় গোলা গুলি হয়েছে। ঐ এলাকার রেফাজুল ইসলাম নামের একজন মারা গেছে। অপর একজন গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়ায় হাসপাতালে ভর্তি রয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার জানান, রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন লালন ইসলাম নামে আরও একজন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হচ্ছে। তবে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের চিহ্নিতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরে কাকন বাহিনী ও মণ্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের তিনজন নিহত হন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 




















