ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

ইস্রাফিল হােসেন ইমনঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ মাইল এলাকায় অবস্থিত আল-আমিন জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের মেশিন, পাট ও বস্তাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা বলে জানা গেছে।

রবিবার রাত ১১টার দিকে হঠাৎ করে মিলের ভেতরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাটের গোডাউনে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা বিপুল পরিমাণ পাট, বস্তা ও যন্ত্রপাতি পুড়ে যায়।

ঘটনার পরপরই ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কুষ্টিয়া, পাকশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মিরপুরসহ মোট ৫টি ইউনিট টানা ৮ ঘণ্টা চেষ্টার পর সোমবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, ভেড়ামারা, কুষ্টিয়া, মিরপুর ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিটগুলোর সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন কোথা থেকে লেগেছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

মিলে থাকা ৭০০ টন পাট সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে বস্তা তৈরির ১০টি মেশিন সম্পূর্ণ এবং আরও ১২টি মেশিন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর পরিদর্শনে আসেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার।

আল-আমিন জুট মিলের নির্বাহী পরিচালক আল-আমিন বলেন, আগুন কিভাবে লেগেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

error: Content is protected !!

ভেড়ামারায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :