ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ফল উৎসব অনুষ্ঠিত

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক প্রাণবন্ত পরিবেশে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা, ভূরুঙ্গামারী মহিলা কলেজের অধ্যাপক মাসুদ আল করিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা মাহবুবুল আলম রিমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয়। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদ হাসান, কোষাধ্যক্ষ আব্দুর রউফ মণ্ডল, সাবেক সভাপতি মেজবাহুল আলম, সাংগঠনিক সম্পাদক এইচ. এম. নুরুন্নবী, প্রচার সম্পাদক ফারুক শেখ, সদস্য শেখ ফরিদ, রাহিজুল ইসলাম, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, হাফেজ আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা ও সুপরামর্শ প্রদান করেন।

আলোচনা শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় দ্রুতগামী পরিবহনের চাপায় নিহত-৫, উত্তেজিত জনতার একাধিক বাসে আগুন

error: Content is protected !!

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ফল উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :