ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মুদি ব্যবসায়ীকে পথরোধ করে মারধর, ভয়ভীতি দেখিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে একটি মুদি দোকান পরিচালনা করেন। শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে প্রতিদিনের মতো তিনি দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে নলেয়া গ্রামের লেংরার দোকানের সামনে ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাঁর পথরোধ করে।

জাহাঙ্গীর আলমের অভিযোগ, পথরোধ করার পর ওই যুবকেরা তাঁকে ধাক্কাধাক্কি ও মারধর করেন। একপর্যায়ে তাঁর পকেটে থাকা ব্যবসার ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি বাটন মুঠোফোন নিয়ে নেন। পরে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো দেশীয় অস্ত্র দেখিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শন করেন।

এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন বলে জানা যায়। ভূরুঙ্গামারী থানার ডিউটি অফিসার এসআই জাকির হাসান অভিযোগ এর বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :