ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভূরুঙ্গামারীতে মুগ্ধ আবাসিক হোটেলে মাদক কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার

ম্যানেজার পলাতক

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাস টার্মিনাল সংলগ্ন মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই হোটেলটি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থানের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ১২টার মধ্যে ভূরুংগামারী বাসস্ট্যান্ড সংলগ্ন মুগ্ধ আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। এ সময় হোটেলে অবস্থানরত এক ব্যক্তিকে মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির কাছ থেকে হোটেলের ম্যানেজার মো. রাকিবুল ইসলামের মাদক কারবারে সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানায়, হোটেলটির বিভিন্ন কক্ষে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার মো. রাকিবুল ইসলাম, পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একই দিন সকালে প্রায় ৭ হাজার পিস ইয়াবার একটি চালান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মাদক কারবারিদের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে। তবে এ তথ্যের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মুগ্ধ আবাসিক হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বেশ কিছুদিন ধরে হোটেলটির ওপর নজরদারি করা হচ্ছিল।

মঙ্গলবার সকালে ইয়াবার একটি বড় চালান হাতবদল হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল ম্যানেজার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে মুগ্ধ আবাসিক হোটেলে মাদক কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :