ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা হতে যাচ্ছে গোমস্তাপুর উপজেলা

“দেশের একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা।

এরই ধারাবাহিকতায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে গোমস্তাপুর উপজেলায় ৭৫ টি ও পূর্বে দেওয়াসহ মোট ৭৩৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘর এবং দুই শতাংশ জমির দলিল বুঝিয়ে দেওয়ার মাধ্যমে আসছে ২২ মার্চ (বুধবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে গোমস্তাপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

আর এতে করেই অসহায় ভূমিহীন ও গৃহহীনরা পেতে যাচ্ছেন তাদের স্বপ্নের ঠিকনা। সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবন-মানের এই পরিবর্তন শুরু হয়ে গেছে গোমস্তাপুর উপজেলায়।

ইতিপূর্বে বঙ্গকন্যার দেওয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, সময়ের সাথে এখন বদলেছে ছিন্নমূল মানুষের যাপিত জীবন। পল্লীকবির কবিতার আসমানীরা এখন ভেন্না পাতার ছাউনী থেকে বসবাস করছে রঙ্গিন টিন আর পাকা দেয়ালের আধাপাকা বাড়িতে।

সেই বাড়িতেই করছে শাক-সবজির আবাদ। কেউবা করছে হাঁস-মুরগি, ছাগল ও গরু লালন-পালন। সন্তানদের পাঠাচ্ছে স্কুলে। বসতির দুশ্চিন্তা ছেড়ে নিশ্চিন্ত মনে কাজ করে এগিয়ে নিচ্ছে সংসার। সংসারে এসেছে অর্থনৈতিক স্বচ্ছলতা। বসবাসের জন্য সরকারের দেওয়া এই সুবিধাটি পেয়ে খুশি আশ্রয়হীন মানুষগুলো।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা গঠন করেছে সমবায় সমিতি, নিয়মিত নিচ্ছে উপজেলা থেকে বিভিন্ন প্রশিক্ষণ, অনেকের একাডেমিক শিক্ষা না থাকলেও নানা প্রশিক্ষণে তারা হয়ে উঠছে স্বশিক্ষিত। উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকিতে ক্রমেই সময়ের সাথে সাথে উন্নয়নের নানা দিকে এগিয়ে যাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

এই উপজেলায় আর মাত্র ৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করলেই ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। সেই ৭৫ টি পরিবারের জন্যও ইতিমধ্যে রঙ্গিন টিন আর পাকা দেয়ালের আধাপাকা বাড়িও প্রায় পুরোপুরি প্রস্তুত। এখন শুধু অপেক্ষা হস্তান্তরের। সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে ৭৫ টি পরিবারসহ পুরো গোমস্তাপুরবাসী।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ৬৫৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে ৭৫ টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী উদবোধন করার পর ৭৫ টি পরিবারকে ঘর হস্তান্তর করা হবে। অর্থাৎ হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী মোট ৭৩৩ টি পরিবার পুনর্বাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে গোমস্তাপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে। মহতী এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ম্যাচের কভেন্ট্রি, ইংল্যান্ডের ব্রুক—আরও যাঁরা আছেন দুর্ভাগাদের তালিকায়

error: Content is protected !!

ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা হতে যাচ্ছে গোমস্তাপুর উপজেলা

আপডেট টাইম : ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :