ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সরঞ্জামসহ আটক ১

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মিরেরবাজারে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন ব্যক্তিগত ডকুমেন্টস তৈরির সরঞ্জামসহ ওই চক্রের মুলহোতা ইসরাইল হোসেনকে (২৮) আটক করেছে র‌্যাব। মিডিয়া নলেজ নামে একটি কম্পিউটার দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মোহাম্মদ ইসরাইল হোসেন দিনাজপুর জেলার সদর গোলাপবাগ গ্রামের মোক্তাহারের ছেলে। বর্তমানে পূবাইলের ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকায় বসবাস করেন।

মঙ্গলবার বিকালে র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুলফিকার আলির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত ভুয়া জাতীয় পরিচয়পত্র, চুক্তিতে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন কাজ করে আসছিল এই চক্রটি। মূলহোতা ইসরাইল হোসেন ধরা পড়ায় তার সহযোগীরা দোকান বন্ধ করে গা-ঢাকা দিয়েছে। মিরেরবাজারে ৩-৪টা দোকানসহ কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে বলে জানা গেছে। পূবাইল থানায় র‌্যাব বাদী হয়ে একটি নিয়মিত মামলা করে প্রধান আসামিকে থানায় হস্তান্তর করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সরঞ্জামসহ আটক ১

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :