ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভুঞাপুরে যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ও অফিস উদ্বোধনের প্রস্তুতি

গৌরাঙ্গ বিশ্বাসঃ

টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ঢাকা বিভাগীয় প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান মিলনকে সভাপতি ও দৈনিক সময়ের কাগজের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেলকে সাধারণ সম্পাদক করে কমিটিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) সকালে ভুঞাপুর পৌর শহরের মাইক্রোবাস ট্যান্ড সংলগ্ন একটি তিনতলা ভবনে ক্লাবের শাখা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাহিত্যিক, কলামিস্ট ও কবি আর. ইউ. হায়দার খালিদ রাজুর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনতিজার পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সহ-সম্পাদক, টাঙ্গাইল জেলা জজ কোর্টের আইনজীবী ও এলেঙ্গা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রমজান আলী। সভায় নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা জানিয়ে কেক কাটা হয় এবং সংগঠনের বিভিন্ন দিক নিয়ে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও, যমুনা বাজারে সংগঠনের নতুন অফিস উদ্বোধন করার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

কমিটির অন্যতম সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি: সাহিত্যিক, কলামিস্ট ও কবি আর. ইউ. হায়দার খালিদ রাজু, সহ-সভাপতি: কবি ও কলামিস্ট মোঃ লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক বিডি নিউজ ট্রিপল নাইন-এর বিভাগীয় প্রতিনিধি মোঃ শামীম হোসাইন, সহ-সাধারণ সম্পাদক দৈনিক তিতিয় মাত্রার ঘাটাইল প্রতিনিধি এ. সালাম চান তরফদার, সাংগঠনিক সম্পাদক  দৈনিক বাংলাদেশ সমাচারের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোঃ আউয়াল হোসেন ভাষানী। উক্ত সভায় সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভুঞাপুরে যমুনা আঞ্চলিক প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ও অফিস উদ্বোধনের প্রস্তুতি

আপডেট টাইম : ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি :