ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের বিশেষ আবাসন স্বপ্ননগর এলাকার জেলা প্রশাসক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

নাজমা মেডিকেয়ারের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও দেড় শতাধিক ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা করা হয়। নিজেদের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করতে আবাসন এলাকার বাসিন্দাদের সকাল থেকেই ক্যাম্পে ভীড় করতে দেখা গেছে। লাইনে দাঁড়ানো আবাসন এলাকার বাসিন্দা রেবা বেগম জানান, ‘তার রক্তের গ্রুপ কি তা সে কোনদিনই জানতো না।আজ এখানে এসে পরীক্ষার মাধ্যমে জানতে পেরে বেশ ভালো লাগছে।

‘ আবাসন এলাকার অপর এক বাসিন্দা জামান মিয়া জানান, ‘আমার শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই; তা এখানে পরীক্ষা না করালে জানতেই পারতাম না। এখন থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সচেতন হয়ে চলবো।’ জানা গেছে, যুবকদের উদ্যোগে গড়ে উঠা স্বেচ্ছাসেবী এই সংগঠন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’। গত চার বছর ধরে সংগঠনটি আলফাডাঙ্গা উপজেলায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আসছে।

পরিচালনা পর্ষদের সদস্যদের নিজস্ব অর্থায়নে অনেক হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় সংগঠনটি ভাষার মাসে শহীদদের স্মরণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেন। দিনব্যাপী কর্মসূচি চলাকালে নাজমা মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ, হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, তরিকুল ইসলাম তৌকির, এইচ এম মামুন, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান, এম টি মেহেদী ও শামীম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ‘রক্ত দিয়ে বাংলা ভাষা পেয়েছি, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি একটা দেশ। সেই শহীদদের স্মৃতি হৃদয়ে ধারণ করা উচিত এই প্রজন্মকে। তবেই দেশ এগিয়ে যাবে, সমাজ বদলে যাবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

error: Content is protected !!

ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :