ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গুড়ায় স্বর্ণের দোকানে সিরিজ ডাকাতিঃ দুই কোটি টাকার মালামাল লুট

-ছবিঃ প্রতীকী।

শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ

পাবনার ভাঙ্গুড়ায় ৫টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ২ কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী তারিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে বাঘাবাড়ি দিক থেকে নদী পথে স্পিডবোর্ড যোগে ২০/২৫ জনের অস্ত্রধারী ডাকাত দল অষ্টমনিষা বাজারের ২ জন নৈশ প্রহরীকে বেঁধে রেখে সংগবদ্ধভাবে স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকারসহ তার পরিবারের সদস্যদের মারধর করে ৪৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে। মুখ বাধা ডাকাত দলের সদস্যরা ওই বাজারের আফতাব কর্মকার, তপন কর্মকার, ইউসুফ আলী, উত্তম স্বর্ণকারের দোকানের তালা ভেঙে আরো দেড় কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, সিআইডি, পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি,চাটমোহর সার্কেল) মো. আবু বক্কার সিদ্দিক জানান, ডাকতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভাঙ্গুড়ায় স্বর্ণের দোকানে সিরিজ ডাকাতিঃ দুই কোটি টাকার মালামাল লুট

আপডেট টাইম : ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :